ওঝার ঝাড়ফুঁক
ফরিদপুরে সাপ ধরতে গিয়ে ওঝার মৃত্যু, বাবার ঝাড়ফুঁকেও বাঁচল না প্রাণ
ফরিদপুরের সদরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আলমগীর ওঝা নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। কামড়ের পর হাসপাতালে না গিয়ে বাবার কাছ থেকে ওঝা পদ্ধতিতে ঝাড়ফুঁক নেওয়ায় চিকিৎসায় বিলম্ব ঘটে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।